আপনার বৈদিক জন্মকুণ্ডলীর PDF প্রতিবেদন
কর্মজীবনের প্রতিবেদন
কাজে কী ধরনের দায়িত্ব নেন? সামনে কোন দশা আসছে? কর্মজীবন নিয়ে আপনার বৈদিক জন্মকুণ্ডলী কী ইঙ্গিত দেয়, জানুন।
₹799
দাম একবারই দিতে হয়। PDF ইংরেজিতে। ডাউনলোডের লিঙ্ক ইমেলে পাঠানো হবে। আপনার অ্যাকাউন্টেও প্রতিবেদনটি পাবেন।
কর্মজীবনের প্রতিবেদন কিনুনপ্রতিবেদনে কী আছে
- আপনার জন্মকুণ্ডলী
প্রতিবেদনের ব্যাখ্যায় যে গ্রহগুলোর অবস্থান বিবেচনা করা হয়েছে, তা বৈদিক জন্মছকে দেখুন।
- দশম ভাব
কাজ ও জনজীবনের সঙ্গে যুক্ত দশম ভাব, তার অধিপতি গ্রহ ও ওই ভাবে থাকা গ্রহগুলো কী বোঝায়, জানুন।
- কর্মজীবনের দশাংশ (D10)
দশাংশে গ্রহগুলোর অবস্থান দেখুন। কর্মজীবনের সঙ্গে যুক্ত গ্রহগুলো মিলিয়ে কী ইঙ্গিত পাওয়া যায়, জানুন।
- আপনার দশা
আগামী প্রায় দশ বছরে কোন মহাদশা ও অন্তর্দশা কবে পড়বে, দেখুন।
- পরম্পরাগত প্রতিকার
জন্মকুণ্ডলী অনুসারে প্রযোজ্য প্রতিকার ও রত্নের পরামর্শ পড়ুন।
- প্রতিবেদন পড়ার উপায়
জন্মকুণ্ডলী, দশাংশ (D10) ও বিংশোত্তরী দশার হিসাব কীভাবে করা হয়েছে, জানুন।
প্রতিবেদন কীভাবে পাবেন
- জন্মের তারিখ, সময় ও স্থান দিন। যোগাযোগের তথ্য ও বিলের বিবরণও লিখুন।
- পেমেন্টের পাতায় দাম দেখে তারপর টাকা দিন।
- কেনার সময় দেওয়া ইমেল ঠিকানায় আমরা নিরাপদ লিঙ্ক পাঠাব। সেখান থেকে PDF ডাউনলোড করুন।
সাধারণ প্রশ্ন
জন্মের ঠিক সময় না জানলে কি প্রতিবেদন নিতে পারি?
হ্যাঁ। ফর্মে জানান যে জন্মের সঠিক সময় জানা নেই। জন্মস্থানের স্থানীয় সময় অনুযায়ী দুপুর ১২টা ধরে হিসাব করা হবে। দশম ভাব, দশাংশ ও জন্মের সময়ের ওপর নির্ভর করে এমন দশা আনুমানিক হবে।
প্রতিবেদনে কি নির্দিষ্ট কোনো চাকরির পরামর্শ আছে?
প্রতিবেদনে জন্মকুণ্ডলী দেখে আপনার কাজের ধরন ও গুণের ইঙ্গিত দেওয়া হয়েছে। কাজ বা দায়িত্ব বেছে নেওয়ার সময় সেগুলো বিবেচনা করতে পারেন।
আমি কী পাব?
ইংরেজিতে একটি PDF পাবেন। তাতে জন্মকুণ্ডলী, দশাংশ ছক (D10) ও দশার তারিখ থাকবে।
প্রতিবেদন কি আবার ডাউনলোড করতে পারব?
হ্যাঁ। কেনার সময় যে ইমেল ঠিকানা দিয়েছিলেন, তা দিয়ে সাইন ইন করুন। অ্যাকাউন্টে প্রতিবেদন বিভাগে যান। প্রতিবেদন 365 দিন পাওয়া যাবে।
প্রতিবেদন ঠিকমতো পেলে সাধারণত টাকা ফেরত দেওয়া হয় না। প্রতিবেদন না পেলে, অন্য কারও কুণ্ডলী থাকলে বা ফাইল না খুললে টাকা ফেরতের নীতি দেখে জানুন, কখন ও কীভাবে টাকা ফেরতের আবেদন করতে পারবেন।